আজ সোমবার বেলা তিনটার পর হাইমচর উপজেলার ইশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল-বাখেরা নামের জাহাজ থেকে পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ইকবাল বলেন, ‘আমরা আহত জুয়েলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি; কিন্তু তিনি কথা বলতে পারেননি। দুপুরে খবর পেয়ে নৌ পুলিশের সেখানে পৌঁছাতেও এক ঘণ্টা সময় লেগেছে। দুর্বৃত্তরা নিরিবিলি এলাকা নিশ্চিত হয়ে এ ঘটনা ঘটিয়ে সহজে পালিয়ে যায় বলে ধারণা করছেন।
.webp)
Comments
Post a Comment